পোস্টগুলি

সারা দেশ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মাওলানা "আব্দুশ শহীদ" কোম্পানীগঞ্জী (দা.বা.) দায়িত্বশীল শিক্ষানুরাগী উস্তাদ হিসেবে সুপরিচিত।

ছবি
জামেয়া মানযারুল ইসলাম দারুল হাদীস দলইরগাঁও - দ্বিপাক্ষিক টাইটেল (মাদরাসা ও এতিমখানা)-এর শিক্ষা সচিব ও মুহাদ্দিস, হযরত মাওলানা "আব্দুশ শহীদ" কোম্পানীগঞ্জী (দা.বা.) একজন বিচক্ষণ, দূরদর্শী ও দায়িত্বশীল শিক্ষানুরাগী উস্তাদ হিসেবে সুপরিচিত।  তাঁর আন্তরিক প্রচেষ্টা, সুদক্ষ পরিচালনা এবং সুশৃঙ্খল তত্ত্বাবধানে মাদরাসাটির শিক্ষা ব্যবস্থা দিন দিন উন্নতির দিকে ধাবিত হচ্ছে। তিনি মাদরাসার পড়ালেখার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্ব প্রদান করে থাকেন। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি তাদের মেধা বিকাশ, আদব-আখলাক গঠন এবং দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ করার জন্য তিনি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেন। পাঠ্যক্রমের সঠিক বাস্তবায়ন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এবং ফলাফল বিশ্লেষণের মাধ্যমে তিনি শিক্ষার গুণগত মান নিশ্চিত করেন। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি মাদরাসার প্রতিটি কার্যক্রমকে একটি নির্দিষ্ট নিয়ম-নীতির আওতায় পরিচালনা করতে তার অবস্থান থেকে সর্বদা সজাগ দৃষ্টি রাখেন, যার ফলে শিক্ষক-শিক্ষার্থী সকলেই একটি সুশৃঙ্খল পরিবেশে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হচ্ছেন। সময়ানুবর্তিতা, দায়ি...

সিলেটের জালালাবাদে সংঘর্ষে যুবক নিহত

ছবি
AL-ISLAH MEDIA | বিশেষ প্রতিবেদন। সিলেটের জালালাবাদে সংঘর্ষে যুবক নিহত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট মহানগরীর জালালাবাদ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে সদর উপজেলার জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. আব্দুল্লাহ (২৫)। তিনি একই গ্রামের বাসিন্দা ফারুক আহমদ বদুল্লার পুত্র। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত প্রায় ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফারুক আহমদ বদুল্লার পরিবারের সঙ্গে প্রতিবেশী মোবাশশির আলীর পরিবারের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালানো হয়। এতে আব্দুল্লাহসহ কয়েকজন আহত হন। নিহতের পরিবারের অভিযোগ, (১) মোবাশশির আলী ও তার সহযোগীর...

একাধিক মামলায় অভিযুক্ত ও সাজাসহ ০৯টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত দুর্ধর্ষ ডাকাত সুজন মিয়া গ্রেফতার:

ছবি
 জালালাবাদ থানা পুলিশের অভিযানে একাধিক মামলায় অভিযুক্ত ও সাজাসহ ০৯টি  গ্রেফতারী পরোয়ানাভূক্ত দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার: ১৮/০৫/২০২৬ খ্রি. বিকাল ১৭:৩০ ঘটিকায় শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ২ নং হাটখোলা ইউনিয়নের নন্দীরগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে সাজাসহ ০৯ টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলায় অভিযুক্ত আসামী দুর্ধর্ষ ডাকাত মো: সুজন মিয়া (৪০) @ সুজন ডাকাত, পিতা: আলতা মিয়া @ আলতা ডাকাত, সাং- পাইকরাজ, ০২ নং হাটখোলা ইউনিয়ন,  থানা-জালালাবাদ, জেলা-সিলেট'কে  গ্রেফতার করেন। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক

গোয়াইনঘাটের জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল নন্দিরগাঁও (মাদরাসা ও এতিমখানা)-য় নবীন বরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন। ‎

ছবি
  ‎ ‎ ‎আলহামদুলিল্লাহ! গোয়াইনঘাটের জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস নন্দিরগাঁও (মাদরাসা ও এতিমখানা)-য় নবীন বরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন। মাদরাসার ঐতিহ্যবাহী আল-হান্নান ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত উক্ত নবীন বরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল- ‎ছাত্র সংসদের সভাপতি ও মাদরাসার সহ-শিক্ষা সচিব মাওলানা শামীম আহমদ মেঘারগ্রামীর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক আফসার আহমদের প্রাণবন্ত সঞ্চালনায়  মাদ্রাসার ছাত্র হাফিজ সালমান আহমদের মনোমুগ্ধকর পবিত্র কুরআন তেলাওয়াত ও আলামীন মুবিনের পরিবেশিত চমৎকার ইসলামি সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুচারুরূপে সূচনা হয়। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম শায়খ রফীক্ব আহমদ মহল্লী (দা.বা.)। ‎বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন মাদরাসার সুনামধন্য মুহাদ্দিস, মাওলানা নাসির উদ্দিন তোয়াকুলী, ‎সিনিয়র মুহাদ্দিস, মাওলানা বদরুল ইসলাম তুকুইরী, ‎নব নিযুক্ত মুহাদ্দিস, মাওলানা মাহমুদুল হাসান সাহেব, ছাত্র সংসদের সহ-সভাপতি মাওলানা সাফওয়ান আহমদ সাহেব সুলত...

জামিয়া দারুস সালাম দারুল হাদীস নন্দিরগাঁও (মাদরাসা ও এতিমখানা)-র নূরানী বিভাগে এছরের ১ম মাসিক মূল্যায়ণ পরীক্ষা

ছবি
  আলহামদু লিল্লাহ! মহান আল্লাহ তা‘য়ালার অশেষ রহমত ও করুণায় আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া দারুস সালাম দারুল হাদীস নন্দিরগাঁও, (মাদরাসা ও এতিমখানা)- সালুটিকর বাজার গোয়াইনঘাট সিলেট-এর নূরানী বিভাগে এছরের ১ম মাসিক মূল্যায়ণ পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ‎ ‎নূরানী বিভাগের মূল্যায়ণ পরীক্ষার হলের শৃঙ্খলা, শিক্ষার্থীদের আন্তরিকতা এবং শিক্ষকদের দায়িত্বশীল তত্ত্বাবধান সত্যিই প্রশংসার দাবিদার। ‎ ‎হল পরিদর্শন করেন জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম শায়খ মাওলানা রফীক আহমদ মহল্লী (দা.বা.), শায়খে ছানী মাওলানা নাছির উদ্দীন, নায়িবে মুহতামিম মাওলানা ফয়েজ আহমদ হাফি., সহকারী শিক্ষা সচিব মাওলানা শামিম আহমদ, এবং সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ মাসউদ জামিয়ার মুহাদ্দিস, মাওলানা মাহমুদুল হাসান হাফি. তাহফিযুল কুরআন শাখার প্রধান হাফিজ জিয়াউল হক সাহেব তাঁদের উপস্থিতি ও দিকনির্দেশনা পুরো কার্যক্রমকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করেছে।  ‎নূরানী বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে হল পরিচালনা করছেন, যা সত্যিই প্রশংসনীয়। তাঁদের এ আন্তরিক...

গাজীপুরে অপহরণের অভিযোগ: ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ভুক্তভোগী, পিতার কান্নায় ভারী পরিবেশ

ছবি
  গাজীপুরের মাওনা এলাকায় এক ইমামের কন্যাকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটার পর ৪৮ ঘণ্টার বেশি সময় পার হলেও এখনো ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছে পরিবার। অভিযোগে জানা যায়, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছেলের নেতৃত্বে একদল ব্যক্তি ওই মেয়েকে মাথায় বন্দুক ঠেকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীর পিতা সাংবাদিকদের সামনে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, বিষয়টি থানায় অবহিত করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর অগ্রগতি বা দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তিনি দ্রুত তার মেয়েকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।  প্রশাসনের অবস্থান এ বিষয়ে স্থানীয় প্রশাসন আগে থেকেই অবহিত ছিল কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযোগ জানানোর পরও এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। রিপোর্ট : হাবিবুর রহমান ওয়াসিম  সম্পাদক,  আল- ইসলাহ মিডিয়া...

অভিভাবক সম্মেলন: শিক্ষা, আদর্শ ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত।

ছবি
আজ ১৬ এপ্রিল ২০২৬ ইংরেজি, রোজ বৃহস্পতিবার, সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট থানাধীন ৭নং নন্দিরগাঁও ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস (মাদরাসা ও এতিমখানা)-য় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ অভিভাবক সম্মেলন। ‎ ‎এ সম্মেলন ছিলো কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আন্তরিক সম্পর্ক সুদৃঢ় করার এক বাস্তব প্রয়াস। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে মাদরাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের নৈতিক গঠন, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ‎মাদরাসার সম্মানিত মুহতামিম ও আসাতিযায়ে কেরামগণ তাঁদের বক্তব্যে তুলে ধরেন- ‎একটি শিশুর সঠিক শিক্ষা ও উত্তম চরিত্র গঠনে পরিবার ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। ‎ অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া প্রকৃত শিক্ষা ব্যবস্থা পূর্ণতা লাভ করতে পারে না। ‎ ‎সম্মেলনে উপস্থিত অভিভাবকবৃন্দ তাঁদের সন্তানের শিক্ষা অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং মাদরাসার শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, যত্নশীল তত্ত্বাবধান ও দ্বীনি শিক্ষার মান ...

সিলেটের কোম্পানীগঞ্জের বৃহত্তর দলইরগাঁও-য়ে চিতা বাঘের আতঙ্ক: দুই দিনে আহত ৫, হাসপাতালে ভর্তি :

ছবি
  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বৃহত্তর দলইরগাঁও এলাকায় গত দুই দিনে চিতা বাঘের আক্রমণে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে মাদরাসার ছাত্রও একজন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, হঠাৎ করেই এলাকায় চিতা বাঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে বাঘটি বসতবাড়ির আশপাশে ঘোরাফেরা করছে, যা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে কামড় ও আঁচড়ের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসন ও বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, চিতা বাঘটিকে দ্রুত শনাক্ত করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এলাকাবাসীকে সতর্ক থাকার পাশাপাশি রাতে একা বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 🗣...

জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস (মাদরাসা ও এতিমখানা)- নন্দিরগাঁও, সালুটিকর বাজার গোয়াইনঘাট সিলেটে আগমণ উপলক্ষে মারাসার শুরা কমিটির সহ-সভাপতি মাওলানা রশীদ আহমদ (দা.বা.)কে - মারাসার আসাতিযায়ে কেরামের পক্ষ থেকে সংবর্ধনা।

ছবি
  ‎ আল-ইসলাহ মিডিয়ার চেয়ারম্যান ও প্রধান সম্পাদক নিজেই নিশ্চিত করেছেন যে, ১৩/০৪ ২০২৬ ইংরেজি রোজ সোমবার, জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস (মাদরাসা ও এতিমখানা)- নন্দিরগাঁও, সালুটিকর বাজার গোয়াইনঘাট সিলেটে আগমণ উপলক্ষে- ‎ মরহুম মাওলানা আব্দুল মতিন নন্দিরগ্রাঁমী রহ.এর সাহেবজাদা উক্ত মাদরাসার মজলিসে শুরার সহ-সভাপতি ও ইয়র্ক বাংলার সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মাওলানা রশীদ আহমদ হাফি.কে উল্লেখিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম শায়খ রফীক্ব আহমদ মহল্লী (দা. বা.)-সহ জামিয়ার আসাতিযায়ে কেরামের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ‎ ‎আল-ইসলাহ মিডিয়ার চেয়ারম্যান ও প্রধান সম্পাদক মাদরাসার সহ-শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা শামীম আহমদ মেঘারগ্রাঁমী হাফি.-এর সঞ্চালনায় ‎অনুষ্ঠানের সভাপত্বি করেন উক্ত মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম শায়খ রফীক্ব আহমদ মহল্লী (দা. বা.)। ‎ ‎এসময় উপস্থিত ছিলেন জামিয়ার নায়িবে মুহতামিম মাওলানা ফয়েজ আহমদ হাফি., নায়িবে শায়খুল হাদীস মুফতী নাসির উদ্দিন তোয়াকুলী (দা.বা.),  মুহাদ্দিস ‎মাওলানা বদরুল ইসলাম তুকুইরী দা.বা., ‎ ম...

০৭ ফেব্রুয়ারী ২০২৬ ইংরেজি সিলেট সদর উপজেলার ২হাটখোলা ইউনিয়নের ০১নং ওয়ার্ড বাসীর জন্য স্বরণীয় একটি দিন!

ছবি
  মনে পড়ে!জালালাবাদ থানাধীন সিলেট সদরস্থ ২নং হাটখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম কর্তৃক আয়োজিত পথসভা ও নির্বাচনী প্রচারনা মিছিল।   এটি ছিল বিশিষ্ট ওয়াইজ মুফতী তাজউদ্দিন জালালাবাদী রহ. এর জীবনের শেষ নির্বাচনী পথসভা । এই পথ সভায় তিনি সভাপতি ছিলেন।  উল্লেখ্য : সেদিন বেলা গড়ানোর সাথে সাথে জনতার ভিড়ও ক্রমান্বয়ে বাড়তে থাকে। 

২৪ জানুয়ারি ২০১৬, রবিবার উত্তর সিলেটের আকাশে নেমে এসেছিল শোকের কালো ছায়া।

ছবি
২৪ জানুয়ারি ২০১৬, রবিবার উত্তর সিলেটের আকাশে নেমে এসেছিল শোকের কালো ছায়া। এ দিন চিরবিদায় নেন উত্তর সিলেটের কৃতি সন্তান, জামিয়া মানযারুল ইসলাম দারুল হাদীস দলইরগাঁও-এর সম্মানিত মুহতামিম, শায়খুল হাদীস আল্লামা আব্দুল মান্নান (রহ.)।  তাঁর ইন্তেকালে শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং সমগ্র দ্বীনি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়। আল্লামা আব্দুল মান্নান (রহ.) ছিলেন একাধারে একজন প্রাজ্ঞ আলেম, দক্ষ শিক্ষক, আদর্শ মুরব্বি এবং সমাজসংস্কারক।  তিনি তাঁর জীবনকে উৎসর্গ করেছিলেন দ্বীনের খেদমতে এবং ইলমে হাদীসের প্রচার-প্রসারে। দীর্ঘদিন ধরে তিনি অসংখ্য ছাত্রকে সহীহ আকীদা ও সুন্নাহভিত্তিক জীবন গঠনের শিক্ষা দিয়েছেন।  তাঁর দরস ছিল প্রাণবন্ত, যুক্তিপূর্ণ এবং হৃদয়স্পর্শী, যা শিক্ষার্থীদের অন্তরে গভীর প্রভাব ফেলত। জামিয়া মানযারুল ইসলাম দারুল হাদীস দলইরগাঁও তাঁর হাত ধরেই একটি সুপ্রতিষ্ঠিত দ্বীনি মারকাযে পরিণত হয়।  তাঁর সুষ্ঠু পরিচালনা, দূরদর্শিতা এবং আন্তরিক প্রচেষ্টায় মাদরাসাটি ইলমের আলো ছড়িয়ে দেয় দেশের বিভিন্ন প্রান্তে। তাঁর ছাত্ররা আজ দেশের নানা স্থানে দ্বীনের খেদমতে নিয়োজিত, যা তাঁর সাদাকায়ে...

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য ডাকা সালিশ বৈঠকই রূপ নিলো রক্তক্ষয়ী সংঘর্ষে

ছবি
 সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য ডাকা সালিশ বৈঠকই রূপ নিলো রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে দেলোয়ার হোসেন দিলবর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে সিলেট মহানগরের জালালাবাদ থানার মোঘলগাঁও ইউনিয়নের গালংশাহ গ্রামের পঞ্চায়েতি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ওই গ্রামের মৃত মখন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে মসজিদের নামকরণ নিয়ে গালংশাহ ও খাসের গাঁও এলাকার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে জুমার নামাজের পর বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়ে তা দ্রুত উত্তেজনায় রূপ নেয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে গেলে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় তার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। প...