একাধিক মামলায় অভিযুক্ত ও সাজাসহ ০৯টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত দুর্ধর্ষ ডাকাত সুজন মিয়া গ্রেফতার:
জালালাবাদ থানা পুলিশের অভিযানে একাধিক মামলায় অভিযুক্ত ও সাজাসহ ০৯টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার: ১৮/০৫/২০২৬ খ্রি. বিকাল ১৭:৩০ ঘটিকায় শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ২ নং হাটখোলা ইউনিয়নের নন্দীরগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে সাজাসহ ০৯ টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলায় অভিযুক্ত আসামী দুর্ধর্ষ ডাকাত মো: সুজন মিয়া (৪০) @ সুজন ডাকাত, পিতা: আলতা মিয়া @ আলতা ডাকাত, সাং- পাইকরাজ, ০২ নং হাটখোলা ইউনিয়ন, থানা-জালালাবাদ, জেলা-সিলেট'কে গ্রেফতার করেন। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক