অভিভাবক সম্মেলন: শিক্ষা, আদর্শ ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত।


আজ ১৬ এপ্রিল ২০২৬ ইংরেজি, রোজ বৃহস্পতিবার, সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট থানাধীন ৭নং নন্দিরগাঁও ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস (মাদরাসা ও এতিমখানা)-য় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ অভিভাবক সম্মেলন।
‎এ সম্মেলন ছিলো কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আন্তরিক সম্পর্ক সুদৃঢ় করার এক বাস্তব প্রয়াস। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে মাদরাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের নৈতিক গঠন, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎মাদরাসার সম্মানিত মুহতামিম ও আসাতিযায়ে কেরামগণ তাঁদের বক্তব্যে তুলে ধরেন-
‎একটি শিশুর সঠিক শিক্ষা ও উত্তম চরিত্র গঠনে পরিবার ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
‎ অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া প্রকৃত শিক্ষা ব্যবস্থা পূর্ণতা লাভ করতে পারে না।
‎সম্মেলনে উপস্থিত অভিভাবকবৃন্দ তাঁদের সন্তানের শিক্ষা অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং মাদরাসার শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, যত্নশীল তত্ত্বাবধান ও দ্বীনি শিক্ষার মান নিয়ে প্রশংসা করেন। পাশাপাশি তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়, যা নিঃসন্দেহে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
তারা আরো জানান এ ধরনের অভিভাবক সম্মেলন ভবিষ্যতে আরও নিয়মিত আয়োজন করা হলে শিক্ষা ও তারবিয়তের এ ধারা আরও বেগবান হবে এটাই আমাদের প্রত্যাশা।
‎বিশেষভাবে উল্লেখযোগ্য, এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য এ মাদরাসার নিরলস প্রচেষ্টা। সমাজের পিছিয়ে পড়া শিশুদের দ্বীনি শিক্ষার আলোয় আলোকিত করে তাদেরকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার এ প্রয়াস সত্যিই প্রশংসনীয়।
‎পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ, এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
‎ 
‎✍️ মাওলানা শামীম আহমদ
‎ চেয়ারম্যান ও প্রধান সম্পাদক, 
আল-ইসলাহ মিডিয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস (মাদরাসা ও এতিমখানা)- নন্দিরগাঁও, সালুটিকর বাজার গোয়াইনঘাট সিলেটে আগমণ উপলক্ষে মারাসার শুরা কমিটির সহ-সভাপতি মাওলানা রশীদ আহমদ (দা.বা.)কে - মারাসার আসাতিযায়ে কেরামের পক্ষ থেকে সংবর্ধনা।

গাজীপুরে অপহরণের অভিযোগ: ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ভুক্তভোগী, পিতার কান্নায় ভারী পরিবেশ

২৪ জানুয়ারি ২০১৬, রবিবার উত্তর সিলেটের আকাশে নেমে এসেছিল শোকের কালো ছায়া।