জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস (মাদরাসা ও এতিমখানা)- নন্দিরগাঁও, সালুটিকর বাজার গোয়াইনঘাট সিলেটে আগমণ উপলক্ষে মারাসার শুরা কমিটির সহ-সভাপতি মাওলানা রশীদ আহমদ (দা.বা.)কে - মারাসার আসাতিযায়ে কেরামের পক্ষ থেকে সংবর্ধনা।

 


‎ আল-ইসলাহ মিডিয়ার চেয়ারম্যান ও প্রধান সম্পাদক নিজেই নিশ্চিত করেছেন যে, ১৩/০৪ ২০২৬ ইংরেজি রোজ সোমবার, জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস (মাদরাসা ও এতিমখানা)- নন্দিরগাঁও, সালুটিকর বাজার গোয়াইনঘাট সিলেটে আগমণ উপলক্ষে-

মরহুম মাওলানা আব্দুল মতিন নন্দিরগ্রাঁমী রহ.এর সাহেবজাদা উক্ত মাদরাসার মজলিসে শুরার সহ-সভাপতি ও ইয়র্ক বাংলার সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মাওলানা রশীদ আহমদ হাফি.কে উল্লেখিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম শায়খ রফীক্ব আহমদ মহল্লী (দা. বা.)-সহ জামিয়ার আসাতিযায়ে কেরামের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

‎আল-ইসলাহ মিডিয়ার চেয়ারম্যান ও প্রধান সম্পাদক মাদরাসার সহ-শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা শামীম আহমদ মেঘারগ্রাঁমী হাফি.-এর সঞ্চালনায়
‎অনুষ্ঠানের সভাপত্বি করেন উক্ত মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম শায়খ রফীক্ব আহমদ মহল্লী (দা. বা.)।

‎এসময় উপস্থিত ছিলেন জামিয়ার নায়িবে মুহতামিম মাওলানা ফয়েজ আহমদ হাফি., নায়িবে শায়খুল হাদীস মুফতী নাসির উদ্দিন তোয়াকুলী (দা.বা.),  মুহাদ্দিস
‎মাওলানা বদরুল ইসলাম তুকুইরী দা.বা.,
মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ হাফি.,

সহকারী শিক্ষক মাওলানা মুসা আল মারুফ হাফি, মাওলানা জাকির হোসেন হাফি., মাওলানা সাফওয়ান আহমদ সুলতানপুরী দা.বা., মাওলানা কামরান আহমদ সুন্দাউরী হাফি., মাওলানা আনওয়ার হুসাইন হাফি., এবং মারহুম মাওলানা আব্দুল মতীন রাহি.-এর ছোট সাহেবজাদা মুহা. সালিক আহমদ সাহেব সহ জামিয়ার আসাতিযায়ে কেরাম ও শিক্ষার্থীবৃন্দ।
‎মাওলানা রশীদ আহমদ সাহেবের দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গাজীপুরে অপহরণের অভিযোগ: ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ভুক্তভোগী, পিতার কান্নায় ভারী পরিবেশ

২৪ জানুয়ারি ২০১৬, রবিবার উত্তর সিলেটের আকাশে নেমে এসেছিল শোকের কালো ছায়া।