গোয়াইনঘাটের জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল নন্দিরগাঁও (মাদরাসা ও এতিমখানা)-য় নবীন বরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন। ‎



 




‎ ‎আলহামদুলিল্লাহ! গোয়াইনঘাটের জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস নন্দিরগাঁও (মাদরাসা ও এতিমখানা)-য় নবীন বরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন।

মাদরাসার ঐতিহ্যবাহী আল-হান্নান ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত উক্ত নবীন বরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল-
‎ছাত্র সংসদের সভাপতি ও মাদরাসার সহ-শিক্ষা সচিব মাওলানা শামীম আহমদ মেঘারগ্রামীর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক আফসার আহমদের প্রাণবন্ত সঞ্চালনায়  মাদ্রাসার ছাত্র হাফিজ সালমান আহমদের মনোমুগ্ধকর পবিত্র কুরআন তেলাওয়াত ও আলামীন মুবিনের পরিবেশিত চমৎকার ইসলামি সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুচারুরূপে সূচনা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম শায়খ রফীক্ব আহমদ মহল্লী (দা.বা.)।
‎বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন মাদরাসার সুনামধন্য মুহাদ্দিস, মাওলানা নাসির উদ্দিন তোয়াকুলী,
‎সিনিয়র মুহাদ্দিস, মাওলানা বদরুল ইসলাম তুকুইরী,
‎নব নিযুক্ত মুহাদ্দিস, মাওলানা মাহমুদুল হাসান সাহেব, ছাত্র সংসদের সহ-সভাপতি মাওলানা সাফওয়ান আহমদ সাহেব সুলতানপুরী,
‎সহকারী শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল মালিক সাহেব, মাস্টার ফয়সাল আহমদ সাহেবসহ নবীন ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দ।
‎নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো, দিকনির্দেশনা প্রদান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী।

‎পরিশেষে, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম শায়খ রফীক্ব আহমদ মহল্লী (দা.বা.) এর হৃদয়স্পর্শী দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস (মাদরাসা ও এতিমখানা)- নন্দিরগাঁও, সালুটিকর বাজার গোয়াইনঘাট সিলেটে আগমণ উপলক্ষে মারাসার শুরা কমিটির সহ-সভাপতি মাওলানা রশীদ আহমদ (দা.বা.)কে - মারাসার আসাতিযায়ে কেরামের পক্ষ থেকে সংবর্ধনা।

গাজীপুরে অপহরণের অভিযোগ: ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ভুক্তভোগী, পিতার কান্নায় ভারী পরিবেশ

২৪ জানুয়ারি ২০১৬, রবিবার উত্তর সিলেটের আকাশে নেমে এসেছিল শোকের কালো ছায়া।