সিলেটের জালালাবাদে সংঘর্ষে যুবক নিহত





AL-ISLAH MEDIA | বিশেষ প্রতিবেদন।

সিলেটের জালালাবাদে সংঘর্ষে যুবক নিহত

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সিলেট মহানগরীর জালালাবাদ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে সদর উপজেলার জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. আব্দুল্লাহ (২৫)। তিনি একই গ্রামের বাসিন্দা ফারুক আহমদ বদুল্লার পুত্র। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত প্রায় ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফারুক আহমদ বদুল্লার পরিবারের সঙ্গে প্রতিবেশী মোবাশশির আলীর পরিবারের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালানো হয়। এতে আব্দুল্লাহসহ কয়েকজন আহত হন।

নিহতের পরিবারের অভিযোগ, (১) মোবাশশির আলী ও তার সহযোগীরা (২) শাহিন (৩) ঈমন (৪) নাঈম জোরপূর্বক বাঁশ কাটতে গেলে আব্দুল্লাহ একা বাধা দেন। এ সময় তারা দলবদ্ধভাবে দা ও লাঠি দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

পরিশেষে:
মরহুম আব্দুল্লাহর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস (মাদরাসা ও এতিমখানা)- নন্দিরগাঁও, সালুটিকর বাজার গোয়াইনঘাট সিলেটে আগমণ উপলক্ষে মারাসার শুরা কমিটির সহ-সভাপতি মাওলানা রশীদ আহমদ (দা.বা.)কে - মারাসার আসাতিযায়ে কেরামের পক্ষ থেকে সংবর্ধনা।

গাজীপুরে অপহরণের অভিযোগ: ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ভুক্তভোগী, পিতার কান্নায় ভারী পরিবেশ

২৪ জানুয়ারি ২০১৬, রবিবার উত্তর সিলেটের আকাশে নেমে এসেছিল শোকের কালো ছায়া।