জামিয়া দারুস সালাম দারুল হাদীস নন্দিরগাঁও (মাদরাসা ও এতিমখানা)-র নূরানী বিভাগে এছরের ১ম মাসিক মূল্যায়ণ পরীক্ষা


 আলহামদু লিল্লাহ! মহান আল্লাহ তা‘য়ালার অশেষ রহমত ও করুণায় আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া দারুস সালাম দারুল হাদীস নন্দিরগাঁও, (মাদরাসা ও এতিমখানা)- সালুটিকর বাজার গোয়াইনঘাট সিলেট-এর নূরানী বিভাগে এছরের ১ম মাসিক মূল্যায়ণ পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।


‎নূরানী বিভাগের মূল্যায়ণ পরীক্ষার হলের শৃঙ্খলা, শিক্ষার্থীদের আন্তরিকতা এবং শিক্ষকদের দায়িত্বশীল তত্ত্বাবধান সত্যিই প্রশংসার দাবিদার।


‎হল পরিদর্শন করেন জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম শায়খ মাওলানা রফীক আহমদ মহল্লী (দা.বা.), শায়খে ছানী মাওলানা নাছির উদ্দীন, নায়িবে মুহতামিম মাওলানা ফয়েজ আহমদ হাফি., সহকারী শিক্ষা সচিব মাওলানা শামিম আহমদ, এবং সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ মাসউদ জামিয়ার মুহাদ্দিস, মাওলানা মাহমুদুল হাসান হাফি. তাহফিযুল কুরআন শাখার প্রধান হাফিজ জিয়াউল হক সাহেব তাঁদের উপস্থিতি ও দিকনির্দেশনা পুরো কার্যক্রমকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করেছে। 

‎নূরানী বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে হল পরিচালনা করছেন, যা সত্যিই প্রশংসনীয়। তাঁদের এ আন্তরিক প্রচেষ্টা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎আল্লাহ তা‘য়ালা এই প্রতিষ্ঠান, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের খেদমত কবুল করুন এবং এ প্রচেষ্টাকে দুনিয়া ও আখিরাতে নাজাতের উসিলা বানান। আমীন।

নিজস্ব প্রতিবেদন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস (মাদরাসা ও এতিমখানা)- নন্দিরগাঁও, সালুটিকর বাজার গোয়াইনঘাট সিলেটে আগমণ উপলক্ষে মারাসার শুরা কমিটির সহ-সভাপতি মাওলানা রশীদ আহমদ (দা.বা.)কে - মারাসার আসাতিযায়ে কেরামের পক্ষ থেকে সংবর্ধনা।

গাজীপুরে অপহরণের অভিযোগ: ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ভুক্তভোগী, পিতার কান্নায় ভারী পরিবেশ

২৪ জানুয়ারি ২০১৬, রবিবার উত্তর সিলেটের আকাশে নেমে এসেছিল শোকের কালো ছায়া।