জমকালো আয়োজনে ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ক্যাম্পাস শাখার “নবীন বরণ ও তারবিয়াতী ইজতেমা” অনুষ্ঠিত;


  • রিপোর্টার : হাবিবুর রহমান ওয়াসিম। 
  • সহকারী সম্পাদক, আল-ইসলাহ মিডিয়া। 

জমকালো আয়োজনে ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর ক্যাম্পাস শাখার “নবীন বরণ ও তারবিয়াতী ইজতেমা” অনুষ্ঠিত;


১৪মে বৃহস্পতিবার জামিয়ার দারে জাদীদ মসজিদের ২য় তলায় ছাত্র জমিয়ত জামিয়া শাখা কর্তৃক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় নবীন বরণ ও তারবিয়াতী ইজতেমা। শাখা সভাপতি হযরত মাওলানা আব্দুল খালিক ক্বাসিমী (হাফি.)র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাঈল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদের যৌথ সঞ্চালনায় ক্যাম্পাস শাখার অনিন্দ্য সুন্দর জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথির নসিহা প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা আল্লামা শায়খ জিয়া উদ্দীন (দা.বা.)। নবীন বরণ ও তারবিয়াতী ইজতেমায় বিশেষ অতিথি ও অনুষ্ঠানের মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (দা.বা.)। বর্তমান প্রেক্ষাপট ও জমিয়তের রাজনীতির সংকটকালে নিবেদিত প্রাণ কর্মীবৃন্দের মনোবল না হারাতে সময়ের গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে ক্যারিশমাটিক নেতা অনুষ্ঠানকে জমকালো করে তুলেন। এসময় তিনি কর্মীবৃন্দের মনোযোগ আকর্ষণ করেন— প্রত্যেক বাতিল সম্প্রদায়ের সুন্দর,গুছালো স্লোগানে প্রভাবিত না হয়ে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা চেনতে ইসলামী রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা রাখা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা। রাজনীতি ইসলামের অবিচ্ছেদ্য অংশ।


ছাত্র জমিয়ত জামিয়া শাখা কর্তৃক আয়োজিত নবীন বরণ ও তারবিয়াতী ইজতেমা অনুষ্ঠানের প্রথম অধিবেশনে নবীন ও প্রবীন ছাত্রদের উদ্দেশ্যে দিকনির্দেশকপূর্বক আলোচনা প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সভাপতি হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান (দা.বা.)। চলিত শিক্ষাবর্ষের তালিবে ইলমদের উদ্দেশ্যে তা'লিমের পাশাপাশি তারবিয়াতকেও সমান গুরুত্বারোপ করতে প্রশিক্ষণমূলক বক্তব্য প্রদান করেন জামিয়া শাখার সহ-সভাপতি মাওলানা জফির উদ্দীন,মাওলানা ফরহাদ আহমদ ও মাওলানা শামীম আহমদ ক্বাসিমী। এর আগে ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন জমিয়ত নেতা মাওলানা ইয়াহইয়া বিন আসআদ (হাফি.)।


নবীন বরণ ও তারবিয়াতী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তা ছিলেন আল-হিলাল ছাত্র সংসদের চলিত সেশনের সাধারণ সম্পাদক যুল ইকরাম। নবীন ছাত্রদের মধ্য হতে তাকমীল ফিল হাদীসের শিক্ষার্থী সজীব আলম ও প্রবীনদের মধ্য হতে মুহসিন উদ্দীন, আব্দুর রব মুহাম্মদ ফাহিমও জামিয়া শাখার আয়োজনে নিজেদের অনুভূতি পেশ করেন।


সবশেষ ছাত্র জমিয়ত জামিয়া শাখার আয়োজনকে সফল করতে সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি মহোদয়ের সংক্ষিপ্ত নসিহত ও জামিয়ার নির্বাহী মুহতামিম হযরত মাওলানা ফারুক আহমদ (দা.বা.)র দোয়ার মাধ্যমে নবীন বরণ ও তারবিয়াতী ইজতেমার সমাপ্তি ঘোষণা করা হয়।


ছাত্র জমিয়ত বাংলাদেশ

জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর,

বিয়ানীবাজার-সিলেট |

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস (মাদরাসা ও এতিমখানা)- নন্দিরগাঁও, সালুটিকর বাজার গোয়াইনঘাট সিলেটে আগমণ উপলক্ষে মারাসার শুরা কমিটির সহ-সভাপতি মাওলানা রশীদ আহমদ (দা.বা.)কে - মারাসার আসাতিযায়ে কেরামের পক্ষ থেকে সংবর্ধনা।

গাজীপুরে অপহরণের অভিযোগ: ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ভুক্তভোগী, পিতার কান্নায় ভারী পরিবেশ

২৪ জানুয়ারি ২০১৬, রবিবার উত্তর সিলেটের আকাশে নেমে এসেছিল শোকের কালো ছায়া।